হোম রাজনীতি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন ফকিরহাটের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন।

শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ১নং বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ২নং লখপুর ইউনিয়নের এমডি সেলিম রেজা, ৩নং পিলজংগ ইউনিয়নের মোড়ল জাহিদুল ইসলাম, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মো. রেজাউল করিম ফকির, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নের সরদার আমিনুর রশিদ মুক্তি এবং ৮নং শুভদিয়া ইউনিয়নের শেখ ফারুকুল ইসলাম ওমর।

উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে এসব জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এবং ২৭ অক্টোবর শপথ গ্রহণ করেন। #

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন