হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে বুকে ধারণ করতে হবে: উত্তম চক্রবর্তী বাচ্চু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু বলেছেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে বুকে ধারণ করতে হবে। আর শেখ হাসিনার নির্দেশ মেনে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। বঙ্গবন্ধু ছিলেন একজন শতভাগ আদর্শ রাজনীতিবিদ।

দেশের স্বাধীনতা আন্দোলনসহ সব সংগ্রামে যুবলীগের সর্বোচ্চ ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তাই সব সময় যুবলীগকে সঠিক দয়িত্ব পালন করতে হবে।

যুবলীগের কর্মীদের মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও নৈতিকতার প্রশ্নে আপসহীন থাকতে হবে। তিনি আরো বলেন, আগের তুলনায় এস এম লুৎফর রহমান সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে পৌর যুবলীগ শক্তিশালী হচ্ছে এবং আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে হবে।

সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে পৌর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সুমন কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি পলাশ, রবিউল ইসলাম রবি, তরিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সমাপনি বক্তৃতায় পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করলে দেশের উন্নয়ন হবে। সততা এবং আদর্শ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ২৮ ফেব্রুয়ারী মণিরামপুরের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রাথীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে যুবলীগ ঘরে ফিরবে। আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন