হোম জাতীয় ফেসবুক নগ্নছবি পোষ্ট অপমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

ফেসবুক নগ্নছবি পোষ্ট অপমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

কর্তৃক
০ মন্তব্য 251 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
ফেসবুকে ভুয়া আইডি খুলে নগ্ন ছবি পোষ্ট করে যুবকের বখাটেপনায়  তালায় এক  ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। আত্মহননকারী  বিউটি মন্ডল(১৬) উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে।  এই ঘটনার পর থেকে  অভিযুক্ত যুবক ও তার বাবা  পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে  নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডলকে প্রতিবেশী মৃৃৃৃত্যুজ্ঞয় নামে  এক  যুবক উত্যক্ত  আসছিল।  এরই জের ধরে ঐ যুবক
বিউটির ছবি কৌশালে সংগ্রহকরে। অতপর ফেসবুকে নীল নদী বিউটি নামে একটি ফেক আইডি খুলে নগ্নছবি যুক্ত করে তা ফেসবুকে  ছড়িয়ে দেয়। বিষয়টা জানতে পেরে ও এই অপমান  সইতে না পেরে আজ বুধবার(৯সেপ্টেম্বর) দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে  আত্মহত্যা করে । বিউটি মন্ডলের বাবা নিতাই মন্ডল  বলেন, দুইদিন আগেও তিনি থানায় গিয়েছিলেন। বখাটে মৃত্যুঞ্জয় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়ের প্রাণ দিতে হতো না।
তালা থানার অফিসার ইনচার্জ ওসি) মেহেদী হাসান রাসেল জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামের একটি ফেক আইডি থেকে বিউটির আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে মৃতুঞ্জয় রায় নামের স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ দেয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছিল।   তিনি আরও জানান, আজ জানতে পারলাম যে সেই মেয়েটি আত্মহত্যা করেছে।  ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার  করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল  লাশ ময়না তদন্তে পাঠানো হবে। রিপোট লেখা পর্যান্ত এ ব্যাপারে একটি মামালা দ্বায়েরের প্রস্তুতি চলছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন