নিজস্ব প্রতিনিধি :
বেড়েছে সড়ক দূর্ঘটনা থামছেনে মৃত্যুর মিছিল। সাতক্ষীরা -খুলনা মহাসড়কে ফের যাত্রীবাহীবাস ইজিবাইকের সংঘর্ষে এক নারী সহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারীর যাত্রীর অবস্তা আশাঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
বুধবার সকালে মহাড়কের পাটকেলঘাটায় মজুমদার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দোহাখোলা গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে মখফিরুল্লাহ (৫৫)। তবে অপর আহত নারীর নাম পরিচয় মেলেনি । আহতরা বর্তমানে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানায়, সকালে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে সাতক্ষীরা গামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক নারী যাত্রী সহ দুজন আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে পপুলার ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় আহতদের উদ্ধার করেছে। পুরো বিষয়টি হাইওয়ে পুলিশের তত্তাবধানে।
