হোম অন্যান্যসারাদেশ ফেনীর দাগনভুইয়াতে বিএনপির প্রতিবাদ সভা,বাঁধা বিপত্তি ডিংগিয়ে আলাইয়ারপুরে সমাবেশ, মিন্টুর বহরের গাড়ি ভাংচুর সহ পাঁচ জন আহত

অনলাইন ডেস্ক :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণবিরোধী কর্তৃত্ববাদী আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ৩০শে আগস্ট মোঙ্গলবার ,বিকাল ৪ ঘটিকায় সরকার দলীয় লোকজনের দফায় দফায় হামলা উপেক্ষা করে দাগনভূঁইয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী,

সভাপতিত্ব করেন,দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব আকবর হোসেন।

সকাল থেকে দফায় দফায় আওয়ামী ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা সমাবেশ স্থলে হামলা চালায়,পথে পথে গাড়ি থামিয়ে প্রায় ৩ শতাধিক বিএনপি নেতা কর্মীর উপর বর্বরোচিত হামলা চালায় বলে অভিযোগ করেন। কলেজ শাখার ছাত্রলীগের কতিপয় কর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু’র গাড়ী বহরেও ন্যাক্কারজনক হামলা চালায়।

শত হামলা উপেক্ষা করেও বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, জেল জুলুম নির্যাতন,দমন পীড়ন করে পার পাওয়া যাবেনা। এর হিসাব, জবাব দিতে হবে। সব কিছুর দাম বাড়িয়ে জনগনের কষ্টের কথা চিন্তা না করে ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। নেতা কর্মীদের বেপরোয়া আচরনের বিরূদ্ধে প্রতিবাদ করে এসরকারকে বিদায় করতে হবে।

পরে বিকেলে পুলিশ প্রহরায় তিনি দাগনভুইয়া ত্যাগ করে ঢাকার পথে চলে যান।

গতকাল সোমবার বিকেলে তিনি সোনাগাজীতে বিএনপির প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেখানে পুলিশের সাথে বিএনপির কিছু উচ্চৃংখল নেতা কর্মীরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের এএসপি সহ দশজন আহত হয়েছে। পুলিশ পাল্টা ধাওয়া ও ৬০ রাউন্ড টিয়ার সেল ছুড়ে।আটক করা হয়েছে ৫ জনকে। পুলিশ বাদি হয়ে আব্দুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে ২৫০ জনের নামে দুইটি মামলা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন