হোম জাতীয় ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জাতীয় ডেস্ক :

লালমনিরহাটে ১২৪ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহিপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬)। পাপ্পু রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও রংপুর মহারগর স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহিপুর সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় একটি মোটরসাইকেলে ১২৪ বোতল ফেনসিডিল নিয়ে রংপুরে যাচ্ছিলেন পাপ্পু।

পথে চেকপোস্টে টহলে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে মোটরসাইকেলটি তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে বেরিয়ে আসে ১২৪ বোতল ফেনসিডিল।

এ বিষয়ে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তা রিসিভ করেননি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন