ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মূলঘর বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
কমিটির অন্যান্যরা হলেন দাতা সদস্য সৈয়দ তৌহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. ওমর হোসেন, সরদার নুর ইসলাম, মো. মাসুদুল হক, শেখ গোলাম রসুল, সংরক্ষিত মহিলা অভিভাবক রুনা লাইলা, সাধারন শিক্ষক প্রতিনিধি বিধান মন্ডল, শেখ সালাহ উদ্দিন ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি স্নিগ্ধা রানী গোলদার।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সাথে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মলঘর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধুদাস মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, নবনির্বাচিত এসএমসি সভাপতি এ্যাড. হিটলার গোলদার সহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও এসএমসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
