হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট মূলঘর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৭নং মূলঘর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২২ শুক্রবার বিকেল ৫টায় সোনাখালী সরকারীপ্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়ন্ত দাশ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক শেখ শরিফুল ইসলাম (শরীফ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী,মূলঘর ইউপিচেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা ফুলমোহন বিশ্বাস। অনুষ্ঠান স ালনা করেন আরিফুল হক রনি। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সঙগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন