হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট মহিলা কলেজে মহানবী (সা:) এর জীবনের আলোকে সম্প্রীতি শীর্ষক আলোচনা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজে মহানবী (সা:) এর জীবনের আলোকে সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে শেখ রাসেল দেয়ালিকা (দেয়াল পত্রিকা) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

প্রভাষক মো. হায়দার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক দেবদুলাল বসু চম্পক, সহকারি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, প্রভাষক মনোতোষ রায় কষ্ট, শিক্ষার্থী সাদিয়া খাতুন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন