ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ফকিরহাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সাথে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা প্রেসসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন। প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মোজাহিদুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল আহসান টিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জাামান মনি, নির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, সহ-সভাপতি মান্না দে প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি শেখ আজমল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, সদস্য দাউদ হায়দার বাবু, শেখ আজমল, মিজানুর রহমান লিটন, ইমরান শিকদার, সোনাতন কর্মকার প্রমুখ।
