ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মান্না দে, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল আহসান টিটু, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য মোঃ মোজাহিদুর রহমান সাধারন সদস্য শেখ আজমল, অস্থায়ী সদস্য আল আমীন প্রমূখ।
সভা শেষে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক হুমায়ুন কবির।
