হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের পিতার মৃত্যুতে শোক বিবৃতি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুল ইসলাম মনির পিতা শেখ ইয়াকুব আলী (৮৬) শনিবার (০২ জুলাই) সকাল ৮টা ২০মিনিটের সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫পুত্র ও ৪কণ্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন জোহরবাদ নিজ বাড়ী বারাশিয়া মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। পরিবারিক সূতে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি প্রদান দাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন সিনিয়র সহ-সভাপতি মান্না দে, সহ-সভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য খান মাহমুদ আরিফুল হক, মো. মাহবুবর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, সাধারণ সদস্য শেখ মিজানুর রহমান লিটন, শেখ ইমরান প্রমূখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন