হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দীন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড, হিটলার গোলদার, আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, সমারেশ রায় চৌধুরী, শেখ মো. আবু বকর, ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা, অঞ্জন দে, মোড়ল জাহিদুল ইসলাম, শেখ মনিরুরুজ্জামান মনি, মো. জাহাঙ্গির হোসেন, মল্লিকা রানী দাশ, উপজেলা কৃষক লীগ খান শামিম জামান পলাশ, শ্রমিক লীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ইমরুল হাসান, ছাত্রলীগ নেতা জয়ন্ত দাশ প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন