ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বিকেল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিলন ব্যানার্জী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল দাশ, শেখ আ: রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকির কওসার আলী, শেখর দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
সভায় পদ্মা সেতু উদ্বোধণ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী সংসদ নির্বাচন ঘিরে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
