ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাজেনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ্ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় কসাইখাণা সুষ্ঠ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের উপর মাংস ব্যবসায়ীদের (বুচার) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান াতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার মিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিতি ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের ফিল্ড প্যানিলিটেটর মিন্টু দাশ। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষনে ৩০জন মাংস বিক্রেতা অংশ গ্রহন করেন।
