হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ১৭০জন কৃষক পেল বিনামূল্যে ধানের বীজ ও সার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ১৭০জন কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার শিকদার, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার প্রমূখ।

এদিন ১৭০জন কৃষক-কৃষাণীদের মাঝে ৮৫০ কেজি আউশ ধান বীজ, ডিএপি সার ৩৪০০ কেজি ও এমওপি সার ১৭০০কেজি বিতরণ করা হয়েছে। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন