ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক জন্মভ‚মির সাংবাদিক সুমন দে’র পিতা মূলঘর নিবাসী দুলাল কুমার দে (৯০) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারনে পরোলোকগমন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪পুত্র ও ৩কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ বারের মত দেখার জন্য মৃতের বাতি উপস্থিত হন বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুক্রবার বিকেলে মূলঘর শশ্বানঘাটে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবারিক সূতে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি প্রদান দাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি মান্না দে, সহ-সভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য খান মাহমুদ আরিফুল হক, মো. মাহবুবর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, সাধারণ সদস্য শেখ মিজানুর রহমান লিটন, শেখ ইমরান প্রমূখ।
