হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম

ফকিরহাটে সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ফকিরহাট উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম।

এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী স. ম. গোলাম সরোয়ার (নাঙ্গল), আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী মো: আমিনুল ইসলাম (ঈগল), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী এম. ডি. শামসুল হক (হারিকেন), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর মনোনীত প্রার্থী আ. সবুর শেখ (পাঞ্জা), স্বতন্ত্র¿ প্রার্থী এম এ এইচ সেলিম (ঘোড়া) ও স্বতন্ত্র¿ প্রার্থী শেখ মো: মাছুদ রানা (ফুটবল)।

বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ৫৬০ জন। এরমধ্যে ফকিরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ২৮হাজার ১২৭জন। তারমধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৯১৮জন। নারী ভোটার ৬৫ হাজার ৯০২ জন। এছাড়া অত্র উপজেলায় পোষ্টাল ভোট রয়েছে ৯৬৪জন।

ফকিরহাট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র-৫২টি, বুথের সংখ্যা ২৬০টি। প্রিজাইডিং অফিসার হিসেবে ৫২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০জন এবং পোলিং অফিসার ৫২০জন দায়িত্ব পালন করবেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ফকিরহাট উপজেলা সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং অফিসার সুমনা আইরিন বলেন, বুধবার সকাল ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান মাঠে থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন