ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে লখপুর যুগিখালী খালের অবৈধ্য সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে যুগিখালী খালে বিশেষ অভিযান পরিচালনা করে ওই খালে বিভিন্ন স্থানের অবৈধ্য জাল-পাটা অপরাসণ করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া জাল পুড়িয়ে দেয়া হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস, লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম সেজা সহ মডেল থানা পুলিশের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, নদী বা খালে অবৈধ্য জাল-পাটা অপসরণ অভিযান অব্যাহত থাকবে।
