ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের লখপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ১৩ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে মাদক কারবারিরা একটি ব্যাগে করে বহন করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লখপুর জয় ফিলিং স্টেশন এর কাছে ফেলে পালিয়ে যায়। পরে মডেল থানায় এসআই সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগ ভর্তি ফেন্সিডিল উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
