হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মৌভোগে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশদারিত্বের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে নলধা-মৌভোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেল ৫টায় মৌভোগ মধ্যপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরচেয়ারম্যান স্বপন দাশ।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ: রাজ্জাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী, বিশিষ্ট শিল্পপতি আ: কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন।

এতে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য শেখ আজগর আলী। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা জেসমিন বেগম।

এসময় ইউপি সদস্য কাজী গোলাম আজম জনি, শিক্ষক অজামিল ঢালী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি এসব সমস্যার পুরনের চাহিদা দাবী করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন