হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মূলঘর ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয়ধাপে উপজেলার শুধুমাত্র মূলঘর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মূলঘরের ৯টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম। তবে ব্যালট পেপার দেয়া হবে নির্বাচনের দিন সকালে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মূলঘর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২৬৬৩জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬৩৫৬জন ও নারী ভোটার রয়েছে ৬৩০৭জন। নির্বাচনে দুই জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাড. হিটলার গোলদার ও সতন্ত্র প্রার্থী নাসির সরদার (আনারষ)। এছাড়া সংরক্ষিত আসনে নারী সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৯জন। সাধারন সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা ৩০জন প্রার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙখলা বানিহী সিার্বক্ষণিক ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন।

উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুম বিল্লাহ জানান, স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন। এরপর পরই তারা নিরাপত্তা বাহিনীসহ স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দেন। সকাল ৮টায় শুরু হয়ে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন