হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মূলঘর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার সন্ধ্যা ৭টায় মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আবু বকরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আ. রাজ্জাক।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সাংগঠনিক সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, সদস্য শেখ ছরোয়ার হোসেন প্রমূখ।

সভায় পূববর্তী সভার কার্যবিবরণী পাঠ, আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ক‚পন ওয়ার্ড পর্যায়ে বন্টন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি প্রসঙ্গ সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন