ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মানসা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, ঔষধ ও ঢেউটিন বিতরণ করা হয়।
ব্র্যাক ইউ পি জি কর্মসূচীর আয়োজনে ২৭জানুয়ারী বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। সম্মানীত অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ।
মানসা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: হুমায়ুন কবীর বাচ্চু, শাহারা খাতুন, বিশিষ্ট সমাজ সেবক বাবলু কুমার আশ, মৌভোগ ইউপি সদস্য মো: জাহাঙ্গির হোসেন, সমাজ সেবক মো: মিজানুর রহমান হালদার।
সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজ সেবক মো: রফিকুল ইসলাম ও মো: আনোয়ার হোসেন, ব্র্যাকের অফিসার আ: রহমান, সাকিল আহম্মেদ, সেলিনা আক্তার রন্তা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের মানসা শাখা ব্যবস্থাপক রুমা খাতুন। এদিন ৪০জন হতদরিদ্র পরিবারকে ৪টি করে ঢেউটিন এবং ৩০জনের মাঝে ৩০টি ¯স্লাব ও ৩টি করে রিং বিতরণ করা হয়।
s
