হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীর ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চেীধুরী, মডেল থানার থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, সহ অনুষ্ঠিত এই কর্মশালা বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন