হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মাতৃত্বকালীন ভাতাগ্রহণকারী মায়েদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী দরিদ্র মায়েদের সচেতনাতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

রোববার (২৬ জুন) বেলা ১১টায় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ১৪৪ জন নারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী শেখ ফরহাদ হোসেন সহ বিভিন্ন ইউপি সদস্য ও উপকারভোগী মায়েরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন