হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল ও জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করা, স্বাস্থ্য বিধি না মানা, পলিথিন ব্যাগ মজুদ ও ব্যবহার সহ বিভিন্ন অপরাধে ১ জনকে একদিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ এপ্রিল দুপুর ১টার দিকে ফকিরহাটের কাটাখালি, বেতাগা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে ১১টি মামলায় ১১জনকে ৯হাজার ৭শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করায় বেতাগা গ্রামের শোভন নামের একজনকে এদনিদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন