হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মাদক সেবনের দায়ে মো. রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে ২ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসা. রাফিজা আক্তারের নেতৃত্বে উপজেলার টাউন নওয়াপাড়া গ্রাম থেকে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে বিশ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

রবিউল টাউন নওয়াপাড়া গ্রামের আবু আলী শেখের পুত্র। এরপর আটককৃত রবিউলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৪২)এর ১ ধারায় ২মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা প্রদান করা হয়।

ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন