ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ বলাই এর দোকান নামক স্থানে মো. রেজাউল করিম নামের এক দরিদ্র ভ্যান চালককে পিঠে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পিলজংগ গ্রামের রেজাউল করিম প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হন। তিনি বিভিন্ন বাড়ি থেকে দুধ ও ডিম সংগ্রহ করে খুলনা শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করে সংসার চালান।
শনিবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে ব্যান নিয়ে পিলজংগ বলাই এর দোকান এলাকায় আসলে দুটি মটরসাইকেলে ৫/৬জন ছিনতাইকারি এসে তার গতিরোধ করে। এরপর তাকে ছুরিকাঘাত করে রেজাউলের নিকট থাকা ৬হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠে ও কোমরে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সে বাড়িতে চলে গেছে।
এদিকে ফকিরহাট মযেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলমিুজ্জামানের নিকট ছিনতাই এর বিষয়টি জানতে চাইওেল তিনি বলেন এ ব্যাপারে থানায় এখনো পর্যন্ত কেউ অবগত করেনি। তবে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, ফকিরহাটের বিভিন্ন অ লে মাঝে মধ্যে ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। যে কারনে আতংকগ্রস্থ রয়েছে পথচারিসহ এলাকাবাসী।
