ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২১-২২অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: গিয়াস উদ্দিন। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে সভায় সম্মানীত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাহিদ সুজা ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার সাইদা দিলরুবা সুলতানা, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ইউপি সচিব এসএস দাউদ আলী প্রমূখ।
সভায় ২০২১-২২অর্থ বছরের জন্য ২কোটি ৭০লক্ষ ৬৪হাজার ৭শত ৪০টাকার বাজেট ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন ১৪টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথি খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন বলেন, বাংলাদেশের অন্যান্য ইউনিয়ন পরিষদ থেকে বেতাগা ইউনিয়ন পরিষদ অনেক এগিয়ে রয়েছে। টেকসই ব্যবস্থা নিয়ে যে উন্নয়ন কাজ গুলি করেছে তা এসডিজি বাস্থবায়নে অনেকাংশে এগিয়ে রয়েছে। যা সারাদেশের মধ্যে একটি মইলফলক।
