হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা সুদর্শন কাজুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর নিবাসী বীর মুক্তিযোদ্ধা সুদর্শন কাজুরীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় সদ্য প্রয়াত সুদর্শন কাজুরীর নিজ বাসভবনে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ষেয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা শেখ মো.আবু বকর,মো.শাহাদাত হোসেন, রবীন গাঙ্গুলী প্রমূখ।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় মূলঘর শশ্বান ঘাটে তাঁর শেষ কৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সুদর্শন কাজুরী মঙ্গলবার (০৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবন মূলঘরে পরোলোকগমন করেন। তিনি স্ত্রী, দুইপুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন