হোম ফিচার ফকিরহাটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অষ্টম বেতাগা দিবস পালিত হয়েছে

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

দেশের প্রথম বাগেরহাটের ফকিরহাট উপজেলাকে শতভাগ করোনা ভাইরাসের টিকা গ্রহণকারী হিসেবে দেশের ঘোষনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বৃহস্পতিবার অষ্টম বেতাগা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন।

বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অরিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে, এম আরিফুল হক, বাগেরহাট সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন আহম্মেদ, খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহানাজ পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, শেখ হেলাল উদ্দীন ফউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. নাজমুল হুদা।

অনুষ্ঠানের শেষে কন্যা বর্তিকা কর্মসূচির আওতায় ৯জন ছাত্রীকে বাইসাইকেল, ৯জনকে সেলাই মেশিন, ৯জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ ও বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২৬জনকে বৃত্তি প্রদান করা হয়।

এরপূর্বে বেতাগা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন