হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ফায়ার ফাইটারদের সচেতনতামূলক মহড়া

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোল্লাহাট ও কচুয়া শাখার উদ্যোগে বাগেহরহাটের ফকিরহাট প্রধান বাজারে ফায়ার ফাইটারদের সচেতনতামূলক মহড়া দেন।

রোববার (১৯ জুন) বেলা ১১টায় ফকিরহাট বাজারে সচেতনতামূলক মহড়া পরিচালনা করেন কচুয়া স্টেশন কর্মকর্তা রিপন কুমার ঘোষ ও মোল্লাহাট ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এসময় মাগুরা স্টেশন কর্মকর্তা শফিকুল আমিনুল ইসলাম, ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জল ঘোষ সহ বিভিন্ন ব্যবসায়ী ও সচেতনমহল উপস্থিত ছিলেন।

আকস্মিভাবে কোথাও আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণে আনতে হবে সেই বিষয়ে মহড়া দেয়া হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন