হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ফলতিতা মৎস্য আড়তে অভিযান, ৪জনকে জেল ও জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ফলতিতা মৎস্য আড়ৎ এ ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে চিংড়ি মাছে জেলি সহ বিভিন্ন অপদ্রব্য পুশ করার অপরাধে ৪জনকে জেল ও জরিমানা করা হয়েছে।

সোমবার (১ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে চিংড়ি মাছে জেলি সহ বিভিন্ন অপদ্রব্য পুশ করার অপরাধে জাকির হোসেন ও বৈজয়ন্তকে ১বছরের কারাদন্ড ও ১লক্ষ টাকা অনাদায়ে আরো তিন মাসের সাজা এবং হৃদয় বিশ্বাসকে ৬মাসের কারাদÐ ও দেবদাস মন্ডলকে ১মাসের কারাদÐ প্রদান করেন।

এসময় কেরামত মার্কেটের মালিক সৈয়দ আশিকুর রহমান কে ২৫হাজার টাকা ও সৈয়দ তৌহিদুর রহমানকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্রায় সাড়ে ১২শত কেজি পুশকৃত চিংড়ি মাছ পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

এসময় ফকিরহাট সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, এএসআই শামিমসহ মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, চিংড়ি মাছে জেলি সহ বিভিন্ন অপদ্রব্য পুশ করার খবর পেয়ে ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। পুশ করার অপরাধে ৪জনকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ নষ্ট করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন