হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ফরিদা বেগম হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ফরিদা বেগম হত্যা ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) রাতে নিহতের বোন লতিফা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলো বারাশিয়া গ্রামের কামাল মোল্লা (৫০), বুলা শেখ (৩৮) ও তার ভাই সাইফুল শেখ (৩৪)। তবে কি কারনে ষাটোর্ধ্ব ওই নারীকে হত্যা করা হয়েছে তা সঠিকভাবে বলতে পারেনি। তবে আসামীদের সাথে নিহত ওই নারীর জমাজমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানান।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ফরিদা বেগম হত্যা ঘটনায় এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এরসাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে খুজে বের করা হবে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

উল্লেখ্য, উপজেলা বারাশিয়া নিজ বাড়ী থেকে গামছা দিয়ে মূখ বাঁধা অবস্থায় ফরিদা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন