হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পিলজংগ ইউনিয়নে চেয়ারম্যান সহ সকলেই নতুন মূখ নির্বাচিত

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ৯জন সাধারন সদস্য ও ৩জন সংরক্ষিত আসনের নারী সদস্য সকলেই নতুন মূখ নির্বাচিত হয়েছেন।

পিলজংগ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী মো: জাহিদুল ইসলাম মোড়ল, তিনি একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া যারা সংরক্ষিত আসনের নারী সদস্য হিসেবে নির্বাচিত হলেন তারা হলেন ১নং ওয়ার্ড থেকে মর্জিনা বেগম, ২নং ওয়ার্ড থেকে শামিমা ইয়াসমিন ও ৩নং ওয়ার্ড থেকে স্বপ্না বেগম নির্বাচিত হয়েনে।

এছাড়াও ৯জন নতুন সাধারন সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ড থেকে শেখ বজলুর রহমান, ২নং ওয়ার্ড থেকে মো: সাইফুল হাওলাদার, ৩নং ওয়ার্ড থেকে ফরহাদ হাওলাদার, ৪নং ওয়ার্ড থেকে মো: সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড থেকে সঞ্জয় কুমার ধর, ৬নং ওয়ার্ড থেকে নাজিম উদ্দিন বেহারা, ৭নং ওয়ার্ড থেকে শেখ আ: মান্নান, ৮ওয়ার্ড থেকে বিপ্লব কুমার দত্ত এবং ৯নং ওয়ার্ড থেকে শেখ লিয়াকত আলী নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ। তিনি বলেন ৭টি ইউনিয়নে কয়েকজন চেয়ারম্যান সহ বেশকিছু সাধারন সদস্য ও নারী সদস্য নতুন প্রার্থী নির্বাচিত হয়েছে। তবে ৩নং পিলজংগ ইউনিয়নে চেয়ারম্যান সহ সকলেই নতুন মূখ নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন