ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয় চত্ত্বরে মানুষের সুবিধার কথা চিন্তা করে ফিল্টারিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সরবরাহ কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে সেটি নানাবিধ সমস্যার কারণে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ফকিরহাট উপজেলা বিভিন্ন অঞ্চলের অসংখ্য মানুষ এখান থেকে পানি সংগ্রহ করে থাবেন। কিন্তু পানি উত্তোলনে পয়েন্ট স্বল্পতার কারনে অনেক্ষণ অপেক্ষা করতে হয় জনসাধানের।
এছাড়াও পানির হাউজে ময়লা জমে অপরিস্কার যাওয়ার অভিযোগ করেছে অনেকে। দীর্ঘদিন এটি পরিস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা উদাসীনতাকেই দায়ী করছেন তারা।
পানি নিতে আসা কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন, পাইপ থেকে ধীর গতিতে পানি পড়ার কারনে একজনের পানি নিতে অনেক্ষণ অপেক্ষা করতে হয়। এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য নারী-পুরুষ পানি নিতে আসেন। নানাবিধ সমস্যার কারনে পানি নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর পানি নিতে হয়।
এলাকাবাসীর দাবী অতিদ্রুত এই সমস্যার নিরসন করে পানি পড়ার আরো কয়েকটি পয়েন্ট করে সুসৃঙ্খলভাবে পানি সরবারাহের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে ফকিরহাট উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান সাংবাদিকদের বলেন, পানি বিভিন্ন সমস্যার বিষয়টি অবগত হয়েছি। অতিদ্রুত এর সমাধান করা হবে। যাতে মানুষ সুন্দর পরিবেশে দ্রুত পানি নিতে পারে।
