ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নলধা-মৌভোগা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উমুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার (২৭ মে) বেলা ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ (অব:) অমিত রায় চৌধুরী ও জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আ: রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন দাউদ হায়দার বাবু।
উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ৬৭লক্ষ ৫হাজার টাকা বাজেট ঘোষনা করা হয়। এসময় ইউপি সচিব (অ:দ) ফাতেমা তুজ জোহরা সহবিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
