ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট উপজেলার শাখার উদ্যোগে নলধা-মৌভোগ ইউনিয়ন যুবদলের কমিটি গঠণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শুক্রবার বিকাল ৪টায় কামটা দিঘিরপাড় ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুল ইসলাম কামুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম।
সভার উদ্বোধন করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ইফতেখারুল আলম পলাশ। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মো. আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব মো. নোমান, যুগ্ন-আহবায়ক কাজি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
