ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২১জন সংরক্ষিত নারী সদস্য ও ৬৩জন সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। এসময় নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এরপর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো.খায়রুল আনাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, সাব রেজিষ্ট্রার আল মাহমুদ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো. ইউনুস আলী শেখ, এমডি সেলিম রেজা, নবনির্বাচিত ইউপি সদস্য মো.সাইফুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, নবনির্বাচিত জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
