হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে দুই মাদকসেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের একটি দল বুধবার (২৫আগষ্ট) সকাল ১০টার দিকে ফকিরহাটে পৃথক অভিযান চালিয়ে গাজা সহ দুই মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হলেন মূলঘরের সলেমান সরদারের ছেলে মাহমুদ সরদার (৩৫) এবং আট্টাকী এলাকার মৃত ধীরেন সরকারের ছেলে প্রদীপ সরকার (৫০)।

আটককৃত দুইজনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্টেট সানজিদা বেগম ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মূখার্জী সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন