ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে লুকাইয়া আক্তার রিভা (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (০২ জুলাই) সকাল ৮টার দিকে নিজ বাড়ী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার টাউন নওয়াপাড়া বঙ্গবন্ধু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লুকাইয়া আক্তার রিভা শুক্রবার রাতে পরিবারের অন্যান্য সদস্যের সাথে তুচ্ছ ঘটনায় অভিমান করে ঘুমাতে যায়। তখন বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি তার বাবা-মা। সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করতে থাকে পরিবার। একপর্যায় তার কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করেছে।
মৃত লুকাইয়া আক্তার রিভা খুলনার রূপসা উপজেলার দেয়ারা গ্রামের ঈসা মোড়লের মেয়ে। ওই ছাত্রীর পিতার ব্যবসার কারনে তারা ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নোয়াপাড়া ভাড়া বাসায় বসবাস করেন। সেখানেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাাওয়া যায়।
ফকিরহাট মডেল থানার উপ-পরিদর্শক মো. কাইয়ুম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। খবর পেয়ে স্থানীয় উনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, আইনী প্রক্রিয়া শেষে ওই ছাত্রীর মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
