ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক শাজাহান হাওলাদার (৬০) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভ্যানচালক শাজাহান হাওলাদার একজন যাত্রী নিয়ে ফলতিতা মৎস্য আড়তের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে পড়ে। এতে সে ঘটনাস্থলে নিহত হন। তবে ভ্যান যাত্রী কিছু হয়নি বলে জানায়। ওই যাত্রী ফলতিতা মৎস্য আড়তে মাছ বিক্রির উদ্দেশ্যে ভ্যানযোগে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ও ভ্যানটি সড়কের উপর দিয়ে সরিয়ে নেয়। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। সে রূপসা উপজেলার পাঁচানী গ্রামের আ. কাদেরের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন দুর্ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে যায়।
