ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“বছর ব্যাপী ফল চাষে অর্থ, পুষ্টি দুই-ই আসে” এবারের এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ চত্ত্বরে দিনব্যাপি জাতীয় ফল মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৫) জুলাই দিনব্যাপি এই মেলা লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এর আগে কর্মকর্তারা ফল স্টলগুলো পরিদর্শন করেন। পরে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান, পল্লী উন্নয়নের এআরডিও একে মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠান যৌথভাবে স ালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন ও উপসহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়। এসময় বিভিন্ন কর্মকর্তা সহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
