হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি বিকাল ৪টায় ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলেিগর সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাশ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক খান রুবেল হাসান সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন