হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে চার মাদকসেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ও ছোটখাজুরা এলাকায় সোমবার (০৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে চার মাদকসেবীকে পৃথক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার, তাদের চারজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অভিযানকালে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের গোয়েন্দা শাখার একটি দল ও বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি দল উপস্থিত ছিলেন।

যাদের কারাদন্ড প্রদান করা হয়েছে তারা হলো বেতাগা গ্রামের তাপস বিশ্বাস (৪০) কে তিন মাস, মোস্তফা আল জুবায়েত (২১) কে তিন মাস, সোহান শেখ (১৯) কে তিন মাস ও ছোটখাজুরা গ্রামের মাদকসেবী ইব্রাহিম ফকির (২৪) কে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এদের কাছে গাজা ও ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন