হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে গলায় ফাঁস দিয়ে ষাটোর্ধ্ব ব্যক্তির আত্মহত্যা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামে শেখ ইলিয়াজ আহম্মেদ (৬৫) নামের এক ব্যাক্তি কাঠাল গাছের ডালের সাধে রশি দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের পরিবার জানান, রোববার রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি কাঠাল গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।

স্থানীয়রা জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে আত্মহত্যার কারন সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।

মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, ইলিয়াজ আহম্মেদ আত্মহত্যা ঘটনায় থানায় একটি অপমৃত মামলা করা হয়েছে। সে পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন