ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে টমেটো উৎপাদন, বিপনন, সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এর আওতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (০৫ জুলাই) বেলা ১১টায় আট্টাকায় বাজারমূখী কৃষক মাঠ স্কুল এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং কর্মকর্তা মো. মোতাহার হোসেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাইল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত। উপজেলা কৃষিণ সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, কৃষক শেখ আবুল মুনসুর প্রমূখ।
অনুষ্ঠানে শেষে কর্মকর্তাগন স্টলগুলো পরিদর্শণ করেন। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মজুমদার, দেবদাস বালা, আফরোজা মুমু সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
