হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে কৃষক-কৃষাণীদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অ লের জনবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ মে) উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সর্জন প্রদ্ধতিতে ফল ও সবজি চাষ প্রযুক্তি এবং পলি মালচ এর মাধ্যমে উচ্চ মূল্যের সবজী চাষ প্রযুক্তি বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম প্রমূখ।

দিনব্যাপি এ প্রশিক্ষণে ৬০জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন