হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও গ্রামীণ খেলার পুরস্কার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও গ্রামীন খেলার পুরস্কার বিতরণ সোমবার বিকেল ৩টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলানির্বাহী কর্মকর্ত্ সানজিদা বেগম। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, সকরুল হক, ইবারাত আলী,বিকাশ বিশ্বাস, লিপন বিশ্বাস, জাকির হোসেন প্রমূখ।

এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও গ্রামীণ খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন